الأربعاء، 28 أبريل 2021

কবিতা: সময়ের স্রোত, //কলমে:প্রিয়াংকা নিয়োগী,

 



কবিতা: সময়ের স্রোত,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,❤
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:28.04.2021
____________________
সময়ের স্রোতে ভেসে চলছে সবাই,
এই সময়ের স্রোত বয়ে নিয়ে যায় যেভাবে,
সেইভাবেই সবকিছু এগিয়ে চলেছে।
স্রোতের পাক বড়ই নিষ্ঠুর,
এর থেকে নিস্তার পেতে চলে জীবন সংগ্রাম।
সময়ের স্রোতের উপর নির্ভর করে,
জীবন কোন দিকে যাবে।
সময়ের স্রোত কাউকে ডুবিয়ে দেয়,
আবার কাউকে শেষ প্রান্তে পৌছে দেয়।
সময়ের স্রোত একেকজনের কাছে একেকরকমভাবে ধরা দেয়।
যে যেভাবে,যেদিকে সময়ের স্রোতকে নিয়ন্ত্রণ করতে পারে,
পরিস্হিতি সেভাবে,সেদিকেই তার অনুকূলে থাকে।
_________________

ليست هناك تعليقات:

إرسال تعليق