কবিতা:মূল্য,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:17.01.2021
__________________
মূল্য নিয়েই যত কৌশল।
কখনও কেনাকাটায়,
কেনাকাটায় ক্রেতা বিক্রেতার মাঝে মূল্যের দরাদরি,
আবার জীবন তরিতেও হয় জীবনের মূল্যের হয় দাম কষাকষি।
আর জীবননদীতে-
কেউ জীবনের মূল্য পেতে ব্যস্ত,
কেউ মূল্য দিতে সচেস্ট।
যে নিজের মূল্য রাখার,
সে পৃথিবীর সব জায়গায়,
নিজের মূল্য ধরে রাখতে পারবে।
আর যে নিজের মূল্য ধরে না রাখার,
সে কোথাও নিজের মূল্য ধরে রাখতে পারবেনা।
জীবনের মূল্য বলতে শ্রদ্ধা,ভক্তি,সম্মান,গুরুত্ব,ভালোবাসা-এসবকে বুঝে থাকি।
কথা অনুযায়ী কাজকে, আমরা গুরুত্ব দেই বেশি।
মূল্যের মূল্যায়নে মূল্যায়িত হতে চাই আমরা সবাই।
জীবনকে যেভাবে সাজায়িত হবে,
জীবনও ঠিক সেভাবেই মূল্যায়িত হবে।
যে নিজেকে মূল্য দিতে জানে,
সে অন্যকেও মূল্য দিতে পারে।
নিজেকে গড়ে তুলতে হবে সেভাবেই,
যাতে পৃথিবীর প্রত্যেকটি জায়গায় সুভাবে মুল্যায়িত হওয়া যায়।
তোমার কারণে তোমার দেশ,তোমার জাতি যেন মূল্যায়িত হয়।
কুপথে চলনকারীদের কুদৃষ্টিতে মূল্যায়িত করা হয়,
আর সুপথে চলনকারীদের সুদৃষ্টিতে মূল্যায়িত করা হয়।
ভাষার সঠিক প্রয়োগ একান্ত দরকার,
কর্মের প্রাচুর্যতায় সেটে থাকা দরকার।
জীবনের মূল্যায়নের সাথে সব মূল্যায়নই জড়িত।
__________________

ليست هناك تعليقات:
إرسال تعليق